ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ড. জালাল উদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন মতলব উত্তর উপজেলার গজরা শ্রী শ্রী রাধাগোবিন্দ হরিসভা পূজামন্ডপ পরিদর্শন করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি মন্ডল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফেজ মুন্সি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জি. সফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ড. জালাল উদ্দিন

আপডেট : ১০:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫