ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 95
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা ই-সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। তিনি বলেন, রাত ১২টার পর উপজেলার সব দোকানপাট বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে হবে। খাবার হোটেল ও কফিশপগুলো বন্ধ রাখার ক্ষেত্রে হাজীগঞ্জ থানা প্রশাসন দায়িত্ব পালন করবে। সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ তানভীর হোসাইন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, কাজী নুরুর রহমান বেলাল, গোলাম মোস্তফা স্বপন, মিজানুর রহমান মিলন, মোস্তফা কামাল মজুমদার, একে এম মজিবুর রহমান, আবু তাহের, মজিবুর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
একই দিনে মাসিক সমন্বয় সভা ও বিদায়ী দুই কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের কর্মজীবনের সাফল্য তুলে ধরা হয়।
rk / sa
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫