ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চড়ানো নিয়ে সেবাপ্রার্থীদের ক্ষোভ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 113

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মুখে এখন নতুন প্রশ্ন— “হাসপাতালের ভেতরে ছাগল চড়ায় কে?”

চিকিৎসা সেবায় ইতিবাচক সুনাম থাকলেও সম্প্রতি এই প্রতিষ্ঠানে অব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা সংকট ও শৃঙ্খলার অভাব স্পষ্ট হয়ে উঠছে। হাসপাতাল প্রাঙ্গণে খানা-খন্দ, চিকিৎসক সংকট, ঔষধের ঘাটতি, দালালের দৌরাত্ব এবং পুরুষ ওয়ার্ডের পাশে হাসপাতাল বর্জ্য ফেলে রাখা—এসব কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

এর সঙ্গে যুক্ত হয়েছে অটোরিকশার দৌরাত্ব, যা রোগী চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। এর মধ্যেই সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে হাসপাতালের আউটডোর চিকিৎসক চেম্বারের সামনে অবাধে ছাগল ঘুরে বেড়ানোর দৃশ্য দেখা যায়। এ ঘটনা সেবাপ্রার্থীদের ক্ষোভ আরও বাড়িয়েছে।

স্থানীয়রা বলছেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমন চিত্র অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত পরিচ্ছন্নতা রক্ষা, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং হাসপাতাল চত্বরে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সচেতন মহলের মতে, শুধু চিকিৎসা সেবা নয়—হাসপাতালের ভেতরে পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করাও সমান জরুরি। অন্যথায় সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হতে পারে।

এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সোহেল রানা ছুটিতে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চড়ানো নিয়ে সেবাপ্রার্থীদের ক্ষোভ

আপডেট : ০৬:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫