ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তর এর সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি সোমবার সকাল থেকে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যার পর মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি এ সময় প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ‘শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।’
তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির, বিশিষ্ট ক্রীড়াবীদ মেজবাহ আহমেদ মেজু, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেফ মাহমুদ সংগ্রাম, কলাকান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান, বিএনপি নেতা তৌফিক আজিম মিশু, মতলব পৌর ছাত্রদলের সভাপতি ইদ্রিস সরকার মুন্না আরো উপস্থিত ছিলেন উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
rk / saif




















