ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে বাস উল্টে দোকানে, দুই নারীসহ ৩ জনের মৃ”ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 96

ফেনীর দাগনভূঞায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের প্রাণ গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সোজা সড়কের পাশের দোকানে গিয়ে আছড়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—দাগনভূঞার শ্রাবণ ও শামীম আরা বেগম। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করান। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে নোয়াখালীগামী বাসটি অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে খুঁটিতে ধাক্কা মারে, এরপর উল্টে গিয়ে দোকানে গিয়ে থামে।

এ ঘটনায় মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ প্রাথমিকভাবে ধারণা করছেন, চালকের বেপরোয়া গতি ও অসাবধানতাই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফেনীতে বাস উল্টে দোকানে, দুই নারীসহ ৩ জনের মৃ”ত্যু

আপডেট : ০২:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫