ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে গৃহবধূর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, পরিবারে আনন্দ-শোকের মিশ্র অনুভূতি

নাটোরের লালপুরে এক বিরল ঘটনা ঘটেছে। উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। মাত্র ২৩ বছর বয়সেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি তিন ছেলে ও দুই কন্যাশিশুর জন্ম দেন।

চিকিৎসকরা জানান, কোনো সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে এই পাঁচ সন্তানের জন্ম হয়। তবে জন্মের পরপরই রাত ১১টার দিকে একটি ছেলে ও একটি কন্যাশিশুর মৃত্যু হয়। বাকি তিন নবজাতক দুর্বল অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

পরদিন বুধবার (১ অক্টোবর) সকালে জানাজা শেষে দুই নবজাতকের দাফন সম্পন্ন হয় সাইপাড়া গ্রামে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তোলে। একদিকে বিরল এই জন্মের খবরে মানুষের মধ্যে কৌতূহল ও আনন্দ ছড়িয়ে পড়ে, অন্যদিকে দুই নবজাতকের মৃত্যুতে নেমে আসে শোক।

রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। তবে দিনমজুর স্বামী আসিব হোসেন সবুজ আর্থিক অনটনের কারণে দুশ্চিন্তায় ভুগছেন। তিনি প্রতিদিন ঈশ্বরদী মিলিটারি ফার্মে কাজ করে মাত্র ৪৪৫ টাকা আয় করেন। এখন একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব নেওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সবুজ স্থানীয়দের কাছে স্ত্রী ও সন্তানদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে সমাজের সহৃদয়বান মানুষদের কাছে সহযোগিতারও আবেদন জানিয়েছেন।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নাটোরে গৃহবধূর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, পরিবারে আনন্দ-শোকের মিশ্র অনুভূতি

আপডেট : ০৬:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫