ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা, মতলবে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় : বিএনপি নেতা তানভীর হুদা

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 82

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের বাড়িতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে।

কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, বাংলাদেশের মানুষ এখনো ভোটের অধিকার প্রয়োগে আগ্রহী। তারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, গণবিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই ফেব্রুয়ারির নির্বাচন কোন ষড়যন্ত্রই বানচাল করতে পারবে না। বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য যে সংগ্রাম করছে, ইনশাল্লাহ মানুষ ভোটের মাধ্যমে সেই ধারাকে অব্যাহত রাখবে।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেন, মতলবে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ রয়েছে। শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষ হয়ে কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করব।

জেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. মাহাবুব আহমেদ শামীম বলেন, আজকের এই মিলনমেলাই প্রমাণ করে মতলবে বিএনপি এক ও ঐক্যবদ্ধ। ধানের শীষের প্রতীক যাকেই দেওয়া হোক না কেন, আমরা তাকে বিজয়ী করব। রাজনীতিতে গ্রুপিং থাকবে, তবে সেটি অসুস্থ প্রতিযোগিতায় পরিণত হওয়া উচিত নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মফিজুল ইসলাম প্রমুখ।
এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা, মতলবে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায় : বিএনপি নেতা তানভীর হুদা

আপডেট : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫