ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক

আগামীকাল রোববার থেকে সচিবালয়ে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক বা সিঙ্গেল ইউস প্লাস্টিক (এসইউপি) ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সচিবালয়ের সব মন্ত্রণালয় ও সভা–সেমিনারে এসইউপি নিষিদ্ধের পাশাপাশি দর্শনার্থীদের ক্ষেত্রেও প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আজ শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগকে উদ্ধৃত করে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় সব মন্ত্রণালয়কে এ–সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শনার্থীদের কেউ যাতে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রবেশপথে তল্লাশি করা হবে। দর্শনার্থীদের কাছে প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে এর পরিবর্তে ওই দর্শনার্থীকে কাগজের ব্যাগ দেওয়া হবে।

এরই মধ্যে সচিবালয়ের প্রবেশপথসহ বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বোর্ড বসানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা-সেমিনারে একবার ব্যবহার উপযোগী বোতল, কাপ, প্লেট ও চামচের ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্লাস্টিকের থলের পরিবর্তে পাটজাত, কাপড় বা পুনব্যবহারযোগ্য থলে ব্যবহার করতে হবে। সরকারি কেনাকাটায়ও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করতে হবে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আগামীকাল থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক

আপডেট : ০৬:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫