ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে সোনার দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আজ সকালে বাজারে ৪০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়। সকাল ১০টার দিকে উপজেলা সদরের কাঁচা তরকারির বাজারে গিয়ে দেখা যায়, সেখানে মাত্র তিনজন বিক্রেতার কাছে সামান্য কিছু কাঁচা মরিচ ডালায় সাজানো। দাম চড়া হওয়ায় বেচাবিক্রি নেই তেমন। কয়েকজন ক্রেতাকে দরদাম করেই ফিরে যেতে দেখা গেছে। তবে দু-একজন ক্রেতা চড়া মূল্যেই অল্প পরিমাণে কিনছেন কাঁচা মরিচ।

ওই বাজারে আসা উপজেলার কলাদী এলাকার এক গৃহবধূ বলেন, জরুরি প্রয়োজনে ১০০ টাকায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছেন। দাম না কমলে আর কিনবেন না। হঠাৎ কাঁচা মরিচের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় তিনিসহ অন্যান্য ক্রেতারা হতাশ।

উপজেলা সদর বাজারের কাঁচা তরকারি বিক্রেতা আলমগীর হোসেন ও মো. আল-আমিন বলেন, দুদিন ধরে বাজারে কাঁচা মরিচ তেমন আসছে না। সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে অনেক। এ জন্য বেচাবিক্রিও নেই তেমন। ক্রেতারা কাঁচা মরিচের দাম শুনেই ভ্রু কুঁচকে চলে যান।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে সোনার দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ

আপডেট : ০৭:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫