ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে দূর্গাপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 72

মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৫ কেজি করে ৫শ ৮৩ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসমত আলী প্রধান।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান

মো. হাসমত আলী প্রধান বলেন, সরকার জেলেদের নানান সুবিধা দিচ্ছে। সুতরাং মা ইলিশ রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে ৷ কোনো জেলে নদীতে নামবেন না এবং মা ইলিশ ধরবেন না ৷
তিনি আরও বলেন, এই ইলিশ আপনারাই দরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন৷ তাই মা ইলিশ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে৷ যাদের ইঞ্জিন চলিত নৌকা আছে তারা দয়া করে এই নিষিদ্ধ সময়ে নৌকার ইঞ্জিন খুলে বাড়িতে নিয়ে আসবেন, যদি বাড়িতে রাখার জায়গা না থাকে তাহলে ইউনিয়ন পরিষদে নিয়ে আসবেন, আমরা পাহারা দিয়ে রাখবো আপনাদের নৌকার ইঞ্জিন। কোন অবস্থাতেই এই ২২দিন ইঞ্জিন চালিত নৌকা নদীতে রাখা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু, ইউপি সদস্য সবুজ মিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম সরকার, আসমা আক্তার, মো. মানিক মিয়াজী, মাহমুদা আক্তার প্রমুখ।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবে দূর্গাপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

আপডেট : ০৭:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫