ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-১: ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে জাকিরের সাক্ষাৎকারে জনতার ঢল

বগুড়া–১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একেএম আহসানুল তৈয়ব জাকিরকে  নিয়ে  “ জাতীয় নির্বাচন” ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হঠাৎ অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রকার গণসমাবেশের। সোনাতলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে সাধারণ মানুষ ভিড় জমাতে থাকেন। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল অনেক জনসমাগম হয়।
স্থানীয়দের অনেকেই বলেন, জাকির ভাই মাঠের মানুষ, তিনি আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তাই আমরা স্বতঃস্ফূর্তভাবে এসেছি তার কথা শুনতে।
আগত জনগণের উদ্দেশ্যে, একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন,
আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। আজকের এই সমাগম প্রমাণ করেছে—বগুড়া–১ আসনের মানুষ আমাকে হৃদয়ে স্থান দিয়েছেন।
তিনি আরও বলেন,
আমাদের রাজনীতি হবে মানুষের অধিকার, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়ের রাজনীতি। কেউ যেন অবহেলিত না থাকে, সেটাই আমার লক্ষ্য।
সভায় তিনি বগুড়া–১ আসনের উন্নয়ন পরিকল্পনার নানা দিক তুলে ধরেন। উল্লেখযোগ্য দিকগুলো হলো। কৃষকদের জন্য আধুনিক কৃষি সহায়তা ও নদীভাঙন প্রতিরোধ উদ্যোগ, পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন  স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবা সম্প্রসারণ। জাকির বলেন,
এই এলাকার মানুষ অনেক দিয়েছে, কিন্তু পেয়েছে অল্প। এখন সময় এসেছে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার।
অনুষ্ঠানজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। আলোচনা শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জাকিরের সঙ্গে ছবি তোলেন এবং ভবিষ্যৎ নির্বাচনে তার প্রতি সমর্থন জানান।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বগুড়া-১: ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে জাকিরের সাক্ষাৎকারে জনতার ঢল

আপডেট : ০৫:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫