ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তারের সময় নেমপ্লেট ও আইডি কার্ড থাকতে হবে পুলিশের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 68

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিচার ব্যবস্থায় ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করেছে। গ্রেপ্তার প্রক্রিয়া থেকে শুরু করে ফৌজদারি বিচার, সাক্ষী ও ভিকটিম সুরক্ষা এবং সংক্ষিপ্ত বিচার ব্যবস্থায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

গ্রেপ্তারের সময় পুলিশকে নেমপ্লেট ও পরিচয়পত্র পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকটজনকে তাৎক্ষণিকভাবে তথ্য জানানো ও আহত বা অসুস্থ হলে চিকিৎসা দেওয়ার নিয়ম কার্যকর করা হয়েছে। পুরো প্রক্রিয়া আদালতের বিচারকের তদারকির আওতায় থাকবে।

ফৌজদারি বিচার ব্যবস্থায় আনা হয়েছে বড় ধরনের সংস্কার। মিথ্যা মামলার শিকার ব্যক্তিকে আর নতুন করে মামলা করতে হবে না। রাষ্ট্র নিজ উদ্যোগে ব্যবস্থা নেবে। মিথ্যা অভিযোগকারীর জন্য সাজা আরও কঠোর করা হয়েছে এবং এ বিষয়ে সরাসরি বিচারক রায় দেবেন।

সংস্কারে সাক্ষী ও ভিকটিম সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। এতে মামলার সাক্ষীরা ভয়ভীতি বা চাপমুক্ত থেকে আদালতে সঠিক সাক্ষ্য দিতে পারবেন। একইভাবে ভিকটিমদের নিরাপত্তা ও সহায়তা বাড়ানো হয়েছে।

মামলার দীর্ঘসূত্রতা কমাতে কার্যকর করা হয়েছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। এতে দ্রুত বিচার নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবেন।

আইন মন্ত্রণালয়ের এ পদক্ষেপকে বিচার ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গ্রেপ্তার প্রক্রিয়ার স্বচ্ছতা, মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা, সাক্ষী ও ভিকটিম সুরক্ষা এবং দ্রুত বিচার কার্যকর হওয়ায় দেশের বিচার ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গ্রেপ্তারের সময় নেমপ্লেট ও আইডি কার্ড থাকতে হবে পুলিশের

আপডেট : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫