ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের হরিপুরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, ৩৫ পরিবারের চলাচলে চরম ভোগান্তি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পূর্ব হরিপুর সন্নাসী বাড়িতে শত বছরের চলাচলের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি তাপস দাস। এতে প্রায় ৩৫টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রতিবেশী তাপশ চন্দ্র দাস ও তার স্ত্রী ইতি রানী দাস নিজেদের বাড়ির সামনে বেড়া দিয়ে স্থানীয়দের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। স্থানীয়রা এখন অন্য পাশের খালের সাঁকো ব্যবহার করতে বাধ্য, যা বয়োজ্যেষ্ঠ, শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য মারাত্মক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগীরা জানান, “আমরা প্রজন্ম থেকে প্রজন্ম এই রাস্তা ব্যবহার করে আসছি। সামান্য ঝগড়া হলেই তারা রাস্তা বন্ধ করে দেন। এর আগেও পাঁচ-সাতবার রাস্তা বন্ধ হয়েছে। আমরা চাই আমাদের চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।”
অভিযুক্ত ইতি রানী দাস বলেন, “আমাদের বাড়ি থেকে জিনিসপত্র হারিয়ে যায়। পূজার সময় মোবাইল ও টাকা চুরি হয়েছে। আমরা তাদের হাঁটার জন্য রাস্তা দিয়েছি, চুরির জন্য নয়। এসব নিয়ে কথা বললে উল্টো তারা মারতে আসে।”
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাটি বন্ধ থাকায় শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। “সন্নাসী বাড়ীতে যেতে এখন প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও শিশুদের জন্য এটি অত্যন্ত কষ্টকর,” বললেন এক স্থানীয়।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আকতার বলেন, “রাস্তাটি বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। আজ তাপশ চন্দ্র দাস বেড়া দিয়েছে বলে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি বসে সমাধানের চেষ্টা করব।”
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান হওয়াই প্রত্যাশা।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের হরিপুরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, ৩৫ পরিবারের চলাচলে চরম ভোগান্তি

আপডেট : ১১:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫