চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। রবিবার ৫ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়।
অভিযানে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সর্বমোট ৭৮টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয় এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকায় চারটি গাড়ি জব্দ করা হয়।
অভিযানের ফলে এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত হয় এবং ট্রাফিক আইন মানতে সচেতনতা বৃদ্ধি পায়। সেনাবাহিনী জানিয়েছে, চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী কার্যক্রম দমন এবং আইনের শাসন সমুন্নত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
RK / SAIF




















