ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেংগারচরে তানভীর হুদার নির্দেশে বিএনপি’র ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 56

চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুরচর গ্রামে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ছেংগারচর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা শ্রমিকদল নেতা মোহাম্মদ হোসেন, ছাত্রদল নেতা অপু ফরাজি, রাতুল ফরাজি, কামাল হোসেন’সহ পৌর ও ওয়ার্ড মহিলা দলের শতাধিক নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, বিএনপি দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

তারা আরও বলেন, তানভীর হুদা একজন সৎ, শিক্ষিত ও যোগ্য নেতৃত্ব। তাঁর বাবা চারবারের সংসদ সদস্য, তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদা জনগণের হৃদয়ে ছিলেন। আজ তাঁর যোগ্য সন্তান তানভীর হুদা একইভাবে জনগণের পাশে থেকে বিএনপি’র বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
বক্তারা দলীয় ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে।

RK/FARHAN

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছেংগারচরে তানভীর হুদার নির্দেশে বিএনপি’র ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

আপডেট : ০৭:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫