হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার আলোচ্যসূচি উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, দপ্তর সম্পাদক আলমগীর কবির, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যনির্বাহী সদস্য হাছান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, মোঃ সাখাওয়াত হোসেন ও খন্দকার আরিফ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন শামীমসহ আরও অনেকে।
সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন ও ২০২৫-২০২৬ সেশনের অভিষেক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ১১ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।
RK / SAIF




















