বগুড়ার সোনাতলা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার কারিলপুর গ্রামের মৃত কুদ্দুস আকন্দ ছেলে সোহরাব হোসেন, উত্তর আটকড়িয়া গ্রামের আনছার আলীর পুত্র মোঃ আব্দুল আলিম।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও পারিবারিক আইন-সংক্রান্ত মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মঙ্গলবার রাতে সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাদের বুধবার (অদ্য) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর।
ওসি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ওয়ারেন্টভুক্ত কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না।
RK / SAIF




















