ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় কন্যাশিশু দিবস  উদযাপন উপলক্ষে সোনাতলায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 66

‘আমি কন্যাশিশু স্বপ্নগাড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়তুর রশীদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই, এবং জেলা মহিলাদল নেত্রী গাজী শায়লা মুক্তা সহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা ও শিক্ষা নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, কন্যাশিশুরা আজ দেশের উন্নয়ন ও নেতৃত্বে অবদান রাখছে। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা মানে জাতির অগ্রগতিকে ত্বরান্বিত করা।

সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জাতীয় কন্যাশিশু দিবস  উদযাপন উপলক্ষে সোনাতলায় আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫