ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে অনলাইন ইলিশ বিক্রিতে অনুমোদন পেল ৭ প্রতিষ্ঠান

ইলিশের বাড়ি চাঁদপুর— এই নামেই দেশ-বিদেশে পরিচিত এই জেলা। কিন্তু চাঁদপুরের ইলিশের সুনামকে পুঁজি করে কিছু অসাধু চক্র অনলাইনে প্রতারণার ফাঁদ পেতেছিল। চাঁদপুরের নাম ব্যবহার করে ইলিশ বিক্রির নামে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে অবশেষে উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

এই প্রতারণা রোধে অনলাইন ইলিশ বিক্রেতাদের বৈধতা যাচাই ও নিবন্ধনের ব্যবস্থা চালু করে চাঁদপুর জেলা প্রশাসন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে বৈধভাবে অনলাইনে ইলিশ বিক্রির অনুমোদন পেয়েছে মোট ৭ টি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলার অনলাইন ইলিশ ব্যবসায়ীদের নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অংশীজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

নিবন্ধনপ্রাপ্ত ছয়টি প্রতিষ্ঠান হলো —
ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছ পল্লী, একিন সপ, তাজা ইলিশ.কম, ইলিশ রানী, এবং রুপালী বাজার সজীব ইলিশ বাজার চাঁদপুর।

জেলা প্রশাসক মোহসিন উদ্দিন বলেন, “চাঁদপুরের নাম ব্যবহার করে যেন কেউ প্রতারণা করতে না পারে, সে জন্য আমরা এই নিবন্ধন ব্যবস্থা চালু করেছি। এখন থেকে শুধুমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠানই অনলাইনে ইলিশ বিক্রি করতে পারবে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে অনলাইনে ইলিশ কেনাবেচায় ক্রেতারা যেন প্রতারণার শিকার না হন, সে জন্য শুধুমাত্র এই নিবন্ধিত উদ্যোক্তাদের কাছ থেকেই ইলিশ কেনা নিরাপদ বিবেচিত হবে।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে অনলাইন ইলিশ বিক্রিতে অনুমোদন পেল ৭ প্রতিষ্ঠান

আপডেট : ০৭:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫