ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 91

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে জেলার দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে ৯ ও ১০ অক্টোবর পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ১০ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে। স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় অভিযান চালিয়ে যোদ্ধা আলাউদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে, ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদগঞ্জ উপজেলার চরছন্না এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ওই অভিযানে মোঃ আক্তার হোসেন গাজী (৪৮) ও মোঃ রুবেল (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ৯৯ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং গাঁজা সেবনের সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃত তিন মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মাদক দ্রব্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যৌথ বাহিনী জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১১:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫