ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ ছেড়ে সড়কের বেহাল দশার প্রতিবাদ জানালেন হাসানাত আব্দুল্লাহ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 96

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সড়কের বেহাল দশা ঘিরে অভিনব প্রতিবাদের নজির সৃষ্টি হয়েছে। সড়কের গর্তে মাছ ছেড়ে সাধারণ মানুষের দুর্ভোগ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বারের কাচিসার এলাকায় তিনি এই কর্মসূচি পালন করেন।

প্রায় সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই উপজেলা ছাড়াও ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের অন্যতম সংযোগপথ। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জায়গায় জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি হয়ে ওঠে চলাচলের অনুপযোগী। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনভোগান্তি।

প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয়রা অংশ নিয়ে দুর্দশার কথা তুলে ধরেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক এখন মানুষের জন্য নয়, বরং মাছ চাষের জন্য উপযুক্ত হয়ে গেছে। কয়েক দিন আগে এক যুবক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাই আজ প্রতীকী প্রতিবাদ হিসেবে মাছ ছেড়েছি। মানুষ চলতে না পারলেও অন্তত কিছু মাছ খেতে পারবে।

এ ঘটনার আগের দিনই (৯ অক্টোবর) হাসনাত আবদুল্লাহ ও সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি সতর্ক করেন, ২০ অক্টোবরের মধ্যে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় সংস্কার কাজ শুরু না হলে মহাসড়কে ধান চাষের কর্মসূচি দেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এ সড়কের বেহাল অবস্থা অব্যাহত থাকায় দুর্ঘটনা ও দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংস্কারের দাবিতে তাদের ক্ষোভও ক্রমেই বাড়ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মাছ ছেড়ে সড়কের বেহাল দশার প্রতিবাদ জানালেন হাসানাত আব্দুল্লাহ

আপডেট : ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫