ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • 89

চাঁদপুর জেলা স্টেডিয়ামে আজ শুক্রবার ১০ অক্টোবর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ।

দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সার্টিফিকেট, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া চেতনা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।

অতিথিরা আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আনন্দঘন পরিবেশে শেষ হওয়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ভবিষ্যতেও তারা নিয়মিত ক্রীড়াচর্চায় যুক্ত থাকতে চান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট : ০৬:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫