ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় রাতের আঁধারে কৃষকের স্বপ্ন চূর্ণ : দু’র্বৃত্ত’দের হাতে মরিচ ও ফুলকপির চারা নষ্ট

বগুড়ার সোনাতলা উপজেলার রানীরপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে নষ্ট হয়েছে কৃষকদের উন্নতমানের হাইব্রিড মরিচের বীজতলা, রোপণকৃত মরিচ এবং অর্ধ বিঘা  জমির ফুলকপির গাছ। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় তিন কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ওই গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র জিল্লুর রহমান ও নান্নু খান, এবং মৃত সাত্তারের পুত্র আবুল কালাম আজাদ। তারা জানান, উন্নত জাতের হাইব্রিড মরিচের বীজতলা তৈরি ও ১৬ শতাংশ জমিতে ফুলকপির চারা রোপণ করেছিলেন। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা মরিচের বীজতলা, রোপণকৃত মরিচ এবং ফুলকপির গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়।

রবিবার সকালে মাঠে গিয়ে দেখা যায়, মরিচ ও ফুলকপির সব গাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। শ্রম আর স্বপ্নের ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা কান্নায় ভেঙে পড়েন।

ক্ষতিগ্রস্ত কৃষক নান্নু খান ও আবুল কালাম বলেন,
রাতারাতি আমাদের স্বপ্ন শেষ হয়ে গেল। হাইব্রিড মরিচ আর ফুলকপির চারা বিক্রি করে সংসার চালানোর আশা ছিল। এখন অন্তত এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হলো।
স্থানীয়রা জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তাদের ধারণা, ইর্ষা বা পূর্বশত্রুতার জের ধরে কেউ পরিকল্পিতভাবে এ ন্যক্কারজনক কাজটি করেছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকাজুড়ে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচার দাবি করেছেন।
ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় রাতের আঁধারে কৃষকের স্বপ্ন চূর্ণ : দু’র্বৃত্ত’দের হাতে মরিচ ও ফুলকপির চারা নষ্ট

আপডেট : ০৪:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫