উচ্ছ্বাস ও ক্রীড়ার ঐক্যবদ্ধ পরিবেশে শুরু হয়েছে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫।
আজ সকালে ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, ঢাকা সেনানিবাসের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি)।
সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১৫৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
তারা ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়াবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
সেনাবাহিনী জানায়, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করা এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখা।
আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি হবে বলে জানা গেছে।
RK / SAIF




















