ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চাঁদপুরে যৌথ অভিযান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 76

চাঁদপুর জেলার সদর উপজেলায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর এলাকায় চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনী লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ ট্রাফিক আইন পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এতে সর্বমোট ৮১টি যানবাহন তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ট্রাফিক আইন অমান্যের অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয় এবং মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩টি গাড়ি জব্দ করা হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে সেনাবাহিনী কঠোর অবস্থান গ্রহণ করেছে। চাঁদপুরসহ সারাদেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী সর্বদা বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চাঁদপুরে যৌথ অভিযান

আপডেট : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫