ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টিভি সাংবাদিকদের আচরণে ক্ষোভ প্রকাশ করলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • 117

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে টিভি সাংবাদিকদের অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অনুমতি ছাড়াই কিছু টিভি সাংবাদিক তাঁর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেছেন এবং অশোভন প্রশ্ন করেছেন।

রিপন মিয়া বলেন, “আমি ২০১৬ সাল থেকে আপনাদের ভালোবাসা ও সাপোর্টে এই জায়গায় আসতে পেরেছি। এতদিনে আমার দ্বারা কারও ক্ষতি হয়নি। সবসময় যেকোনো কনটেন্ট ক্রিয়েটর ডাকলে সাড়া দিয়েছি।”

তিনি আরও জানান, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকায় একপর্যায়ে পেজ হ্যাকের চেষ্টা, এমনকি টিভি সাক্ষাৎকার না দিলে প্রাণনাশের হুমকিও পেয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তাঁর নিজ বাসায় আসেন। কিন্তু পরিবারের অনুমতি না নিয়েই ভিডিও ধারণ করতে থাকেন এবং দূর থেকে উল্টোপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা অবস্থায়ও তারা বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়েন বলে অভিযোগ করেন রিপন মিয়া।

তিনি বলেন, “আমার শিক্ষা নেই, আমি পড়াশোনা করতে পারিনি। আমার পরিবারের কেউই মিডিয়ার মুখোমুখি হতে জানে না। কখনোই আমি পরিবারকে ব্যবহার করে ফেসবুকে টাকা আয় করতে চাইনি।”

টিভি চ্যানেলের নাম প্রকাশ না করে রিপন মিয়া বলেন, “আমি চাই না কাউকে ছোট করতে। তবে যারা এমন কাজ করেছেন, তারা যেন নিজের বিবেককে প্রশ্ন করেন। এভাবে কারও পরিবারকে অসম্মান করে টাকা আয় করা মানবিক নয়।”

শেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।”

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

টিভি সাংবাদিকদের আচরণে ক্ষোভ প্রকাশ করলেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

আপডেট : ০১:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫