ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

(১৪ অক্টোবর ২০২৫ ) মঙ্গলবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে  উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ঘটনাস্থলে সরজমিন পরিদর্শন করেন।

প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে অবৈধ ড্রেজার পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ড্রেজার মেশিনটির সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং স্থানীয়দের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে কৃষিজমি নষ্ট করে এমন কর্মকাণ্ড না ঘটে।

এ সময় ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সংশ্লিষ্ট জমির মালিক ও ড্রেজার মালিক পক্ষকে অবিলম্বে অবৈধ মেশিনটি স্থান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

অভিযানে উপজেলা আনসার ও পিসি সদস্যসহ রাজস্ব প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

আপডেট : ০৯:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫