ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় মিথ্যা মামলা করায় , বাদীর জেল ও জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 69

বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদী মিলটন মুন্সিকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অপরদিকে মামলার দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন।

দণ্ডপ্রাপ্ত মিলটন মুন্সি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার মো. শাহজাহান মুন্সির ছেলে। তিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় অস্ট্রেলিয়া প্রবাসী সুলতান আহমেদের সম্পত্তির দেখভাল করতেন।

জমি দখল নিয়ে বিরোধের জেরে তিনি একই এলাকার মো. মহিউদ্দিন বাদল (৫৫) ও মো. নাসির উদ্দিন (৫৮)-এর বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আদালত জিডিটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করেন।

তবে মামলার শুনানি শেষে আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগটি ভিত্তিহীন ও মিথ্যা প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ২৫০(২) ধারায় বাদী মিলটন মুন্সিকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন জানান, অভিযোগের কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করতে না পারায় বাদীর মিথ্যা মামলা প্রমাণিত হয়। এই রায় আইন অঙ্গনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বরগুনায় মিথ্যা মামলা করায় , বাদীর জেল ও জরিমানা

আপডেট : ১১:৪৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫