ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুতে নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্রশিবির

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 61

দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ সপ্তম চাকসু নির্বাচনে ভিপি ও জিএসসহ ২৪টি পদে বিজয় অর্জন করেছে।

বুধবার মধ্যরাত পর্যন্ত ভোট গণনা শেষে বৃহস্পতিবার ভোরে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত মো. ইব্রাহিম হোসেন। তিনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে এগিয়ে যান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেনের চেয়ে প্রায় ৩ হাজার ৬০০ ভোটে। ইব্রাহিম হোসেন ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি।

সাধারণ সম্পাদক (জিএস) পদেও বিজয় পেয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট। সাঈদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক এবং ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী।

এবারের নির্বাচনে মোট ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ২৪টি পদে জয়লাভ করেছে। কেবল এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান, যিনি পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। এছাড়া সহ ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের এটি ৪৪ বছর পর বড় ধরনের বিজয়। ১৯৮১ সালের চাকসু নির্বাচনে সংগঠনটির প্রার্থী জসিম উদ্দিন সরকার ভিপি এবং আবদুল গাফফার জিএস নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর সেই ঐতিহাসিক জয় পুনরাবৃত্তি করল সংগঠনটি, যা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুতে নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্রশিবির

আপডেট : ১১:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫