ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শীতকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ উদ্বোধন

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০২:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 76
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শীতকালীন শাকসবজি বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিব আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আফসার প্রমুখ।
এ সময় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্লক সুপারভাইজার, কৃষিবিদ ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, এবছর উপজেলার ৫৬৫টি পরিবারকে শীতকালীন শাকসবজির বীজ ও সার প্রদান করা হয়েছে। এর মধ্যে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য ১১৫ পরিবার, মাঠ পর্যায়ে সবজি চাষের জন্য ৩৪০ পরিবার, এবং অন্যান্য কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ ও সার বিতরণ করা হয়।
হাইব্রিড জাতের বীজের মধ্যে ৪০ জনকে লাউ, ৪০ জনকে বেগুন, ২২০ জনকে মিষ্টি কুমড়া এবং ৩০ জনকে শশার বীজ প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “এই কর্মসূচির মাধ্যমে কৃষক পরিবারগুলোকে ঘরে বসে সবজি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। এতে একদিকে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে, অন্যদিকে স্থানীয় বাজারেও শীতকালীন সবজির জোগান বাড়বে।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে শীতকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ উদ্বোধন

আপডেট : ০২:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫