ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট : দুই উপজেলায় জরিমানা ৫২ হাজার টাকা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 69

লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা

চাঁদপুর জেলার সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে ট্রাফিক আইন বাস্তবায়ন ও শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে মোট ১৪২টি যানবাহন তল্লাশি, ৪২টি মামলা দায়ের ও মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর সদর রোড এলাকায় চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পুলিশের সহযোগিতায় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও অতিরিক্ত গতিতে যান চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মোট ৫০টি যানবাহন তল্লাশি করা হয়, ৩৫টি মামলায় সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং লাইসেন্স না থাকায় ১টি গাড়ি জব্দ করা হয়।

একই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে চরকুমিরা রোড এলাকায় অনুরূপ ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে মোট ৯০টি যানবাহন তল্লাশি, ৭টি মামলা দায়ের এবং ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন অমান্যকারী, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আইনের শাসন সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ট্রাফিক আইনের প্রয়োগে কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানানো হয়েছে।

rk / saif

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট : দুই উপজেলায় জরিমানা ৫২ হাজার টাকা

আপডেট : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫