চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের বিজনেস পার্ক ট্রেড সেন্টারের পঞ্চম তলায় ফুড লাভার পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী।
তিনি বলেন,
“বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে দেশকে গণতন্ত্রের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আমরা জনগণের পাশে আছি এবং থাকব।”
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার।
পরিচালনা করেন হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ,
যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান জমিদার,
পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন,
২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম,
সাবেক ছাত্রনেতা করিম মোল্লা, আক্তার হোসেন, আলম, এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন—
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ সিদ্দিকী ও আবদুল্লাহ আল মামুন,
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সংস্কারের জন্য এই দফাগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান।
RK / SAIF




















