চাঁদপুরের শাহরাস্তি ওয়াকওয়ে তে আজ অনুষ্ঠিত হয়েছে হাজীগঞ্জ হেলথ ক্লাব কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য মিলনমেলা। অনুষ্ঠানে হেল্প ক্লাবের সকল সদস্যরা অংশগ্রহণ করে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ হেলথ ক্লাবের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন চৌধুরী । তিনি বলেন,“সুস্থ দেহেই সুস্থ মন গড়ে ওঠে। নিয়মিত ব্যায়াম ও হাঁটা আমাদের শরীর ও সমাজ—দুটোকেই সক্রিয় রাখে। হাজিগঞ্জ হেলথ ক্লাবের এই আয়োজন কেবল ফিটনেস নয়, পারস্পরিক বন্ধন দৃঢ় করারও প্রতীক।”
হেল্প ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মোঃ নিশান রহমান, জনাব মোঃ দিদার ভাই, জনাব মোঃ সাইফুল ইসলাম, জনাব মোঃ তুহিন হায়দার স্যার উপস্থিত ছিলেন –অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও পরিচালনায় জনাব মোঃ সোহাগ মজুমদার
জনাব মোঃ রাসেল আখন্দ
জনাব মোঃ সোয়াইবুল ইসলাম এবং ট্রেনার জনাব মোঃ রাসেল আহমেদ নেতৃত্ব দেন।
এছাড়া হাজিগঞ্জ হেলথ ক্লাবের ট্রেনার জনাব মোঃ রাসেল আহমেদ উপস্থিত সদস্যদের স্বাস্থ্য ও ফিটনেস বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং নিয়মিত ওয়ার্কআউট ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, হাজীগঞ্জ হেলথ ক্লাব শুধু শারীরিক ব্যায়ামের স্থান নয়, এটি এখন একটি স্বাস্থ্য সচেতন সামাজিক সংগঠনের রূপ নিয়েছে। সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, নিয়মিত মিলনমেলা ও ওয়াকওয়ে প্রোগ্রামের মাধ্যমে সমাজে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে পড়ছে।
দিনব্যাপী আয়োজিত সদস্য উপস্থিত ছিলেন।
RK / SAIF




















