ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলতে গিয়ে আর ফেরা হলো না ছোট্ট শিশু আবু বকরের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 89

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আবু বকর (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর সর্দারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু বকর ওই এলাকার হোসেন সর্দার ও গৃহিণী সুমাইয়া বেগমের একমাত্র সন্তান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলছিল আবু বকর। একসময় পরিবারের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজার পর পুকুরের পানিতে শিশুটির দেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আক্তার সর্দার বলেন, “সকালে শিশুটিকে আর দেখা যাচ্ছিল না। সবাই মিলে খুঁজতে বের হই। পরে পুকুরে ভাসতে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। মুহূর্তেই পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়।”

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির হাসান বলেন, “শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। বাড়ির পাশে যেসব স্থানে পুকুর বা জলাশয় রয়েছে, সেখানে শিশুদের চলাফেরায় অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।”

এদিকে একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে হোসেন সর্দার ও তার পরিবারের সদস্যদের আহাজারিতে ভেঙে পড়েছে গোটা বাড়ি। ছোট্ট আবু বকরের মৃত্যুতে পুরো মোহাম্মদপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির দাফন স্থানীয় কবরস্থানে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, এমন দুর্ঘটনা এলাকায় প্রায়ই ঘটে। বিশেষ করে বর্ষা মৌসুমে পুকুরের পানি বেড়ে যাওয়ায় শিশুদের জন্য ঝুঁকি আরও বেড়ে যায়। তারা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুকুরপাড়ে সুরক্ষাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

খেলতে গিয়ে আর ফেরা হলো না ছোট্ট শিশু আবু বকরের

আপডেট : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫