ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতার কাছে দোয়া চাইতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

চাঁদপুরের হাজীগঞ্জে ওমরা পালনের আগে দোয়া চাইতে গিয়ে আওয়ামী লীগ নেতার হামলার শিকার হয়েছেন বিএনপির এক স্থানীয় নেতা। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমরা হজ পালনের উদ্দেশ্যে যাত্রার আগে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন মিয়া আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে দোয়া চাইতে বের হন। এ সময় তিনি একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য দুলাল মিয়ার বাড়িতে গেলে, হঠাৎ দুলাল মিয়া ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হারুন মিয়াকে উদ্ধার করেন এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা হামলাকারীর বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন জানিয়েছেন, বিষয়টি তার জানা আছে এবং হারুন মিয়া বর্তমানে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চেয়ারম্যান।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে। এমন ঘটনাগুলো পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে বলে সাধারণ মানুষ মন্তব্য করেছেন।

উল্লেখ্য, সোমবার সকালে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন বিএনপি নেতা হারুন মিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতার কাছে দোয়া চাইতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতা

আপডেট : ০৭:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫