ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় আসামি গ্রেপ্তারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন : তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

বগুড়ার সোনাতলায় ছেলেকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামের  আঞ্জুয়ারা বেগম নামে এক অসহায় মা।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সোনাতলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আঞ্জুয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে নুরজাহান বেগম।

লিখিত বক্তব্যে তিনি জানান, ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে আঞ্জুয়ারা বেগমের ছোট ছেলে আলমের সঙ্গে একই এলাকার লাবু মিয়া ও সিরাজুলসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্থানীয় ইউপি সদস্য মো. লাকীর বাড়িতে এক শালিশ শেষে বাড়ি ফেরার পথে রকেট নামে এক ব্যক্তির বাড়ির সামনে ওত পেতে থাকা লাবু মিয়া, সিরাজুল, বেলাল হোসেন, মুকুল, আরমান, রানা মিয়া ও মোহিতসহ কয়েকজন আলমের ওপর প্রাণঘাতী হামলা চালায়।

আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, লাবুর নির্দেশে সিরাজুল তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাম পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। বেলাল হোসেন দুই পায়ে ছুরিকাঘাত করে, আর লাবু গলা কাটার চেষ্টা করলে তা কপালে লেগে গভীর ক্ষত সৃষ্টি হয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত আলমকে উদ্ধার করে প্রথমে আমতলা এলাকার একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এ ঘটনায় আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১২ আগস্ট সোনাতলা থানায় মামলা (নং–১৩) দায়ের করেন। মামলার পর তারা দুজনকে পুলিশে সোপর্দ  করেন।  পরে ১জন  জামিনে মুক্তি পেয়ে পুনরায় বাদীপক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীরকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না; বরং গড়িমসি করছেন। এতে তাদের পরিবার ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনে মোছাঃ আঞ্জুয়ারা বেগম দ্রুত আসামিদের গ্রেপ্তার, মামলার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আহত আলমের স্ত্রী নুরুনাহার, আনজু মনোয়ারার নাতি নাহিদ  ও রাকিব।

RK / SAIF

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনাতলায় আসামি গ্রেপ্তারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন : তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ১১:৫৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫