ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 131

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপ্লব (৪৩) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার রাগৈই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে পরিচালিত এই অভিযানের মাধ্যমে ইতোমধ্যে বহু অপরাধী চক্রের কার্যক্রম সীমিত করা সম্ভব হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল শাহরাস্তি উপজেলার রাগৈই এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপ্লব নামে ওই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানান, আটককৃত বিপ্লব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এলাকার তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

অভিযান শেষে আটককৃত বিপ্লব এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর জেলায় চলমান এই বিশেষ অভিযানের ফলে এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৯:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫