ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ ট্রলারসহ ১৫ জেলে আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অবৈধভাবে মাছ ধরার সময় ১৫ জেলেক আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৪ টি মাছ ধরার ট্রলার, প্রায় ১২ লাখ  মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বুধবার (২২ অক্টোবর) রাত থেকে ভোরে পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আটককৃতরা হলেন, মাসুম বেপারী (৩৫),
মো. নাহিদ হোসেন (২০), মো. ফারুক (২৮), মো. রানা (২৯), মো. আমির হোসেন (৪০), মো. বাদশা (২৮), মো. উজ্জল মাঝি (২৫), মো. কাওসার (২০),
মো. দিদার বেপারী (২১), মো. জসিম প্রধান (৪৩),  মো. শাহাদাত (২০), মোঃ সোহেল জাহিদ (৪০), মো. ফাহিম (২০),
মোঃ জাহিদুল ইসলাম (২২), মো. নিমর আলী (৪০)।
তাদের বিরুদ্ধে পৃথক ৪ টি মামলা করা হয়েছে, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ইলিশের প্রজননকালীন সময়ে মা ইলিশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
RK / SAIF
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ ট্রলারসহ ১৫ জেলে আটক

আপডেট : ০৮:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫