ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধি সিদ্ধান্তে উচ্ছ্বাস হাজীগঞ্জের শিক্ষক সমাজে

অন্তবর্তী সরকার কর্তৃক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধি তথা ৭.৫ শতাংশ করে দুই অর্থ বছর কার্যকর করার সিদ্ধান্তেকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী পরিষদ (বেশিকপ), হাজীগঞ্জ।
বেশিকপের সভাপতি ও বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কার্যকরি সভায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও শিক্ষা সচিবের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সেই সাথে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেতৃত্বদানকারী বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ’সহ সকল শিক্ষক সংগঠন, সমর্থন জানানো সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, অভিভাবক, জনগণ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায়, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নিজেদের পক্ষে দাবী আদায়ে কেন্দ্র ঘোষিত কর্ম বিরতি পালন করায় শ্রেণি কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে মর্মে শিক্ষকগণ শিক্ষার্থী এবং অভিভাবকের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন, বেশিকপ এর নেতৃবৃন্দ।
আসন্ন বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কেন্দ্র ঘোষিত আগামী ২০ নভেম্বর পর্যন্ত সপ্তাহের অনন্যা দিনের সাথে শনিবার শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত এবং উপজেলার সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসায় শনিবার শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানানো হয়।
বেশিকপ এর সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি ও কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারীসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সকলের সর্বসম্মতিক্রমে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধি সিদ্ধান্তে উচ্ছ্বাস হাজীগঞ্জের শিক্ষক সমাজে

আপডেট : ০৮:৫৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫