ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৫, গুরুতর এক বৃদ্ধকে ঢাকা প্রেরণ

চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আলম মজুমদার নামে এক বৃদ্ধের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে হাজীগঞ্জ–কচুয়া সড়কের বিশ্বরোড ক্লাসের আগে এইচজি হেলথকেয়ার হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেটকারটি দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন আলম মজুমদার (৬০), আয়েশা (১০), লাভলী (২২), সেলিম (৪৫) ও হালিমা (৩০)। গুরুতর আহত আলম মজুমদারকে প্রথমে হাজীগঞ্জের এইচজি হেলথকেয়ার হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা প্রেরণ করা হয়। বাকিরা হাজীগঞ্জের এইচজি হেলথকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিছুক্ষণ পর হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনার খবর এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, হাজীগঞ্জ–কচুয়া সড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই দ্রুত সেখানে স্পিডব্রেকার স্থাপন ও কার্যকর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া জরুরি।

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই এ সংঘর্ষের প্রধান কারণ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৫, গুরুতর এক বৃদ্ধকে ঢাকা প্রেরণ

আপডেট : ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫