আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের নির্দেশে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সোনাতলা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ।
মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড। এ সময় খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, তারেক রহমানের মার্কা ধানের শীষ, জাকির ভাইয়ের মার্কা ধানের শীষ— এই শ্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈকত চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন নিপু,রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বিএনপি নেতা ভিপি এমদাদুল হক টুকু, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ তরুণ, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সিজু, বিএনপি নেতা এস এম হাদী,উপজেলা যুবদলের অন্যতম সদস্য জিয়াউল হক সাগর,
যুবদল নেতা মাহমুদুর রহমান রনি, পাভেল আহমেদ, উপজেলা ছাত্রদল সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে চলছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ।
বক্তারা আরও বলেন, বিএনপির ত্যাগী নেতা জাকির ভাইয়ের নেতৃত্বে সোনাতলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ধানের শীষের জয় নিশ্চিত করা হবে।




















