লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন রোবেল (৪৩)। তিনি ওই এলাকার মৃত রোকেয়া বেগম ও মো. দুলাল মিয়ার ছেলে।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. আলমগীর সঙ্গীয় ফোর্সসহ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জসিম উদ্দিন রোবেলের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
RK / SAIF


















