ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল আলম মানিককে অপসারণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলম ভূঁইয়া (মানিককে) অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম আলম ভুইয়া  মানিক কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের সেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে তাকে অপসারণ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলমকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) নাজিয়া হোসেন জানান, তিনি পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন, যার বিরুদ্ধে আদালতে রিট চলমান ছিলো। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

তিনি উপজেলা পরিষদের ৫টি সভায় পর পর অনুপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সেবা চলমান রাখতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল আলম মানিককে অপসারণ

আপডেট : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫