চলো করি বৃক্ষ রোপণ,গড়ে তুলি সবুজ ভুবন এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২৭ অক্টোবর বিকেলে পৌর ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির উপদেষ্টা সরোয়ার হোসেন বুলু মুন্সি।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবউদ্দীন (শাবু) সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওমর ফারুক (টিটু)।
অনুষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন,পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোওয়ারী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম,সাধারন সম্পাদক এনায়েত মজুমদার,সিনিয়র শিক্ষক আ.ন.ম
মাহবুব এলাহি,মোঃ কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিন্টু,কোষাধ্যক্ষ আব্দুল মান্নান,৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম হোসেন খান,সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা,সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মুন্সি,সহ-সাধারণ সম্পাদক আহমেদ বিন শাহেন শাহা,ওয়ার্ড মোঃ হাবিবুর রহমান বলিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















