চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে এবং হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় একটি আর্সেনিকমুক্ত গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সাজেদ সালাম এবং বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর একরাম আহমেদ।
পুরো কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. মইনুল ইসলাম।
এই সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেন,শিক্ষক মিজানুর রহমান তুহিন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুস সাত্তার।




















