ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট : ৬০ হাজার টাকা জরিমানা ও ৬টি গাড়ি জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 87

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ২৮ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় যৌথ বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে মোট ৯০টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর কারণে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। মোট ১২টি মামলা দায়ের এবং ৬০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বৈধ কাগজপত্র না থাকায় ৬টি গাড়ি জব্দ করা হয়েছে।

যৌথ বাহিনীর সদস্যরা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন লঙ্ঘন ও যানবাহনসংক্রান্ত সকল অবৈধ কর্মকাণ্ড দমন এবং আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট : ৬০ হাজার টাকা জরিমানা ও ৬টি গাড়ি জব্দ

আপডেট : ০৬:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫