ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন মতলবের তিন‌ চিকিৎসক

বিএনপিন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। এতে অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি এবং ডা. মো. জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করা হয়েছে। পাশাপাশি ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
কমিটিতে সহ সভাপতি পদে দুইজন ও আন্তর্জাতিক সম্পাদক পদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান স্থান করে নিয়েছেন।
সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. মাহবুব আহমেদ সরকার শামীম, ডা. শামীম আহমেদ ও আন্তর্জাতিক সম্পাদক পদে ডা. বশির আহমেদ হৃদয় স্থান পেয়েছে।
অধ্যাপক ডা. মাহবুব আহমেদ সরকার শামীম উপজেলার এনায়েতনগর , ডা. শামীম আহমেদ নিশ্চিতপুর ও ডা. বশির আহমেদ হৃদয় ঘনিয়ারপাড় গ্ৰামের বাসিন্দা।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদে (২০২৫) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে (২০২৫) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান।
মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন ৪৭ জন বিশিষ্ট চিকিৎসক।
rk / saif
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ড্যাবের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন মতলবের তিন‌ চিকিৎসক

আপডেট : ১১:০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫