ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 588

তানজিলা আক্তার রামিসা নামীয় মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার তিন দিনেও উদ্ধার করেনি থানা পুলিশ। গত সোমবার ২৭ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাদ্রাসা পড়ুয়া এই শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থী হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের নওহাটা ফাযিল স্নাতক মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মুন্সী বাড়ির ফারুক মুন্সীর মেয়ে।

ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় মাদ্রাসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে তানজিলা আক্তার রামিছা আর বাড়ি ফিরে যায়নি। এর পরের দিন মঙ্গলবার তার মা রুনা আক্তার হাজীগঞ্জ থানা নিখোঁজ ডায়েরী করেন। যার নিখোঁজ ডায়েরী নং১৫৪৫। কিন্ত নিখোঁজ ডায়েরী করার পর দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক নূর মোহাম্মদ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী উদ্ধারে পদক্ষেপ না নেওয়া হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন শিক্ষার্থীর পরিবার।

শিক্ষার্থীর মা রুনা আক্তার বলেন, নিখোঁজ জিডি করার পরও আমার মেয়েকে উদ্ধার করতে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি দায়িত্ব প্রাপ্ত অফিসার। আমিসহ আমাদের পরিবারের লোকজন মেয়ে উদ্ধারের আশা বুক পেতে রয়েছি।

আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে নিখোঁজ হওয়ার তিন দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী

আপডেট : ০৫:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫