ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে শালিসি বৈঠকে হামলা: বিএনপি নেতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 338

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শালিসি বৈঠকের সময় বিবাদীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খিলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায়।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা পাটওয়ারী বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে মোশাররফ হোসেন তার সহোদর বোনের কাছ থেকে একই ইউনিয়নের বেরকী গ্রামের মো. মফিজের স্ত্রী মরিয়ম বেগমের কিছু ওয়ারিশি সম্পত্তি ক্রয় করেন। কিন্তু দীর্ঘদিনেও সম্পত্তি বুঝে না পাওয়ায় মোশাররফ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা চান।

তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার এবং প্রসন্নপুর মোগলবাড়ির বিএনপি নেতা মাঈনুল ইসলাম মোগলের কাছে যান। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে ৩৫ হাজার টাকা নেন বলেও অভিযোগ করেছেন মোশাররফের পরিবার।

পরবর্তীতে মরিয়ম বেগমের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ওই দিন এক শালিসি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আব্দুস সাত্তার, মাঈনুল ইসলাম মোগল এবং ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান মিলে মোশাররফ হোসেন ও তার স্ত্রী পেয়ারা বেগমকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় গুরুতর আহত মোশাররফ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার স্ত্রী পেয়ারা বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

পেয়ারা বেগম জানান, “আমরা নিজেরা ন্যায়বিচার চেয়েছিলাম, কিন্তু উল্টো টাকা নেওয়ার পরও তারা আমাদের হয়রানি করেছে। টাকা না দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়। এখন আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে বলেন, “এ বিষয়ে আমি কিছু বলব না,”
বলে ফোন কেটে দেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার পিপিএম (বার) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে শালিসি বৈঠকে হামলা: বিএনপি নেতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫