ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা

মতলব উত্তরে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার এখলাছপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ শেষে বিকেলে জহিরাবাদ ইউনিয়নের নেদামদী গ্রামে পথ সভা করেন তিনি।
পথসভায় ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি।
তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার গুরুত্ব এবং তা বাতবায়নের নানা দিক তুলে ধরে আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এসময় উপজেলা বিএনপির সহ সভাপতি গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজান সরকার’সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা

আপডেট : ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫